ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিজ দেশে ফিরলেন ভারত-বাংলাদেশের ৮৫ জেলে

ভারত ও বাংলাদেশের কোস্টগার্ডের হাতে আটক ৮৫ জেলেকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুই দেশের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গোপসাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় পারস্পরিক প্রত্যাবাসনের মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।


পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতে আটক ৩২ জন বাংলাদেশি জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে বাংলাদেশে আটক ৪৭ জন ভারতীয় জেলেকে তাদের দেশের কোস্টগার্ডের কাছে ফিরিয়ে দেওয়া হয়।


এছাড়া শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে আরও ছয়জন বাংলাদেশি জেলেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতীয় কোস্টগার্ড একটি বাংলাদেশি মালিকানাধীন মাছ ধরার নৌযান ফিরিয়ে দিয়েছে। অপরদিকে, বাংলাদেশ কোস্টগার্ড তিনটি ভারতীয় মালিকানাধীন মাছ ধরার নৌযান হস্তান্তর করেছে।


এই প্রত্যাবাসন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্টগার্ড, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ পুলিশ, স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑